• বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম
বগুড়া শেরপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় সাংবাদিক পুত্র মাফির কৃতিত্ব বগুড়ায় যাত্রী পথচারীদের মাঝে ইফতার বিতরণ, ভূয়সী প্রশংসা বগুড়া-৬ তারেক রহমানের ছেড়ে দেয়া আসনে ধানের শীষের প্রার্থী জেলা বিএনপির সভাপতি বাদশা বগুড়ায় বিএনপি ও জামায়াতের তুমুল সংঘর্ষ বগুড়া মুক্তিযুদ্ধের প্রজন্ম দল উদ্যোগে কাহালু নন্দীগ্রামে ধানের শীর্ষের প্রচারণা বগুড়ায় ধানের শীষের নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ বগুড়া সোনাতলায় মুক্তিযুদ্ধের প্রজন্ম দল এর ধানের শীর্ষের উঠান বৈঠক অনুষ্ঠিত বগুড়া পৌরসভার ১১ নং ওয়ার্ডে ধানের শীর্ষের প্রচারণায় আবদুল আজিজ হিরা। বগুড়া মুক্তিযুদ্ধের প্রজন্মদল এর সদস্যরা নন্দীগ্রামে ধানের শীর্ষের নির্বাচনীয় প্রচারণায় বগুড়ায় তারেক রহমানের জনসভাস্থল কানায় কানায় পূর্ণ, তিল ধারণের ঠাঁই নেই

বগুড়ায় তারেক রহমানের জনসভাস্থল কানায় কানায় পূর্ণ, তিল ধারণের ঠাঁই নেই

নিউজ ডেস্ক
আপডেট : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

স্টাফ রিপোর্টার,
বগুড়ায় তারেক রহমানের জনসভাস্থল কানায় কানায় পূর্ণ, তিল ধারণের ঠাঁই নেই
বিকেলের আগেই বগুড়ায় তারেক রহমানের জনসভাস্থল স্থানীয় আলতাফুন্নেছা খেলার মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। তিল ধারণের ঠাঁই নেই। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় এই মাঠে প্রধান অতিথি হিসেবে তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

দীর্ঘ ১৯ বছর পর বগুড়ায় তার আগমনকে কেন্দ্র করে শহরজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। দুপুরের পর থেকেই মাঠে আসতে শুরু করেন নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ। শহরের স্টেশন রোড, কবি নজরুল ইসলাম সড়ক, নবাববাড়ি সড়ক, সার্কিট হাউজ রোড ও শেরপুর রোডসহ বিভিন্ন সড়কে মানুষের উপচে পড়া ভিড় দেখা যায়।

রিকশাচালক আমিনুল দুপুরের পরই মাঠে এসেছেন। গাবতলীর মোমিন এসেছেন তার সন্তানসহ। লায়লা নামের এক নারী কর্মী দলকে ভালোবেসে সোবতলা থেকে এসেছেন তারেক রহমানের বক্তব্য শুনতে। কাহালুর এক প্রান্তিক কৃষক ধানের শীষের আদলে পোশাক বানিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করেছেন।

আজকের এই নির্বাচনি সভায় তারেক রহমান নিজের আসনসহ মোট ৭টি আসনের মানুষের জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন। বগুড়ার উন্নয়নের দাবি পূরণেও তিনি কথা বলবেন বলে জানিয়েছেন জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশা।

এদিকে দুপুর থেকেই এই মাঠে নেতাকর্মী ও সাধারণ মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন। বিকেল ৫টা থেকে জনসভার কার্যক্রম শুরু হয়।

উল্লেখ্য, তারেক রহমান সর্বশেষ ২০০৬ সালের ২৪ ডিসেম্বর বগুড়া এসেছিলেন। বগুড়ার গাবতলীর বাগবাড়ীতে তার পৈত্রিক নিবাস এবং নাড়ির টান থাকায় বগুড়ার মানুষের সাথে তার গভীর সম্পর্ক রয়েছে। দলীয় একটি সূত্র জানায়, অন্যান্য কর্মসূচি শেষ করে তিনি এখন বগুড়ার পথেই রয়েছেন।


এই বিভাগের সব খবর
June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031