• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম
বগুড়া শেরপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় সাংবাদিক পুত্র মাফির কৃতিত্ব বগুড়ায় যাত্রী পথচারীদের মাঝে ইফতার বিতরণ, ভূয়সী প্রশংসা বগুড়া-৬ তারেক রহমানের ছেড়ে দেয়া আসনে ধানের শীষের প্রার্থী জেলা বিএনপির সভাপতি বাদশা বগুড়ায় বিএনপি ও জামায়াতের তুমুল সংঘর্ষ বগুড়া মুক্তিযুদ্ধের প্রজন্ম দল উদ্যোগে কাহালু নন্দীগ্রামে ধানের শীর্ষের প্রচারণা বগুড়ায় ধানের শীষের নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ বগুড়া সোনাতলায় মুক্তিযুদ্ধের প্রজন্ম দল এর ধানের শীর্ষের উঠান বৈঠক অনুষ্ঠিত বগুড়া পৌরসভার ১১ নং ওয়ার্ডে ধানের শীর্ষের প্রচারণায় আবদুল আজিজ হিরা। বগুড়া মুক্তিযুদ্ধের প্রজন্মদল এর সদস্যরা নন্দীগ্রামে ধানের শীর্ষের নির্বাচনীয় প্রচারণায় বগুড়ায় তারেক রহমানের জনসভাস্থল কানায় কানায় পূর্ণ, তিল ধারণের ঠাঁই নেই

বগুড়ায় আলোচিত ঠিকাদার রাসেল ডিবির হাতে ধরা

নিউজ ডেস্ক
আপডেট : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : বহুদিনের অভিযোগ, বিতর্ক ও ক্ষমতার আড়ালে লুকানো প্রভাব সব মিলিয়ে বগুড়ার ঠিকাদারি অঙ্গনের অন্যতম আলোচিত নাম হাসিবুর রহমান রাসেল। উপ-সচিব বড় ভাইয়ের পরিচয়কে ঢাল বানিয়ে নানা সময়ে আলোচনায় থাকা এই ঠিকাদার শেষ পর্যন্ত ধরা পড়লেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের জালে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে শহরের নারুলী পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকার তার ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির ইনচার্জ ইকবাল বাহার।
তিনি জানান, “২০২৪ সালের ছাত্র জনতার আন্দোলনে আহত জুলাই যোদ্ধা নাজমুল হোসেন বাদী হয়ে যে মামলা করেছিলেন, সেখানে হাসিবুর রহমান রাসেল ছিলেন এজাহারনামীয় আসামি। আর সেই মামলাতেই তাকে গ্রেফতার করা হয়েছে।”
স্থানীয় সূত্রে জানা যায়, রাসেলের নামে বিভিন্ন সময় ঠিকাদারি কাজে অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও দাপট দেখানোর অভিযোগে আলোচনায় আসে। সম্প্রতি তার বিরুদ্ধে বিভিন্ন সংবাদমাধ্যমে অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রকাশ পাওয়ার পর বিষয়টি আরও আলোচনায় আসে।
মামলার বাদী নাজমুল হোসেন জানান, ওই আন্দোলন চলাকালে তাকে গুরুতর আহত করা হয়। “দীর্ঘদিন অপেক্ষার পড় গত ২৬ নভেম্বর বগুড়া সদর থানায় মামলা দায়ের করেন। আসামী গ্রেফতার হওয়ায় আইনের প্রতি আবারও আস্থা ফিরেছে,” বলেন তিনি।
ডিবি সূত্র বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রাসেলকে আদালতে পাঠানো হবে। তার বিরুদ্ধে আরও অভিযোগের তথ্য খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে এই গ্রেফতারে স্থানীয় রাজনৈতিক ও ঠিকাদারি মহলে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। ক্ষমতাবান পরিবারের সদস্য হয়েও শেষ পর্যন্ত আইনের বাইরে থাকা সম্ভব নয়,এ ধারণা আবারও স্পষ্ট হলো বলে মন্তব্য করছেন সচেতন নাগরিকরা।


এই বিভাগের সব খবর
July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930