• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম
বগুড়া শেরপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় সাংবাদিক পুত্র মাফির কৃতিত্ব বগুড়ায় যাত্রী পথচারীদের মাঝে ইফতার বিতরণ, ভূয়সী প্রশংসা বগুড়া-৬ তারেক রহমানের ছেড়ে দেয়া আসনে ধানের শীষের প্রার্থী জেলা বিএনপির সভাপতি বাদশা বগুড়ায় বিএনপি ও জামায়াতের তুমুল সংঘর্ষ বগুড়া মুক্তিযুদ্ধের প্রজন্ম দল উদ্যোগে কাহালু নন্দীগ্রামে ধানের শীর্ষের প্রচারণা বগুড়ায় ধানের শীষের নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ বগুড়া সোনাতলায় মুক্তিযুদ্ধের প্রজন্ম দল এর ধানের শীর্ষের উঠান বৈঠক অনুষ্ঠিত বগুড়া পৌরসভার ১১ নং ওয়ার্ডে ধানের শীর্ষের প্রচারণায় আবদুল আজিজ হিরা। বগুড়া মুক্তিযুদ্ধের প্রজন্মদল এর সদস্যরা নন্দীগ্রামে ধানের শীর্ষের নির্বাচনীয় প্রচারণায় বগুড়ায় তারেক রহমানের জনসভাস্থল কানায় কানায় পূর্ণ, তিল ধারণের ঠাঁই নেই

বগুড়ার আদম দীঘিতে টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না তোতার, সাহায্য নিয়ে বাঁচাতে চান পরিবার

নিউজ ডেস্ক
আপডেট : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

সান্তাহার (বগুড়া) প্রতিনিধি :

এক সময়ের কর্মক্ষম মানুষটির বসবাস এখন একটি হুইল চেয়ারে। মরণঘাতি হার্টের সমস্যায় ক্রমেই মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন তোতা আলী মন্ডল। আদমদীঘি উপজেলার রামপুরা গ্রামের মৃত ওসমান আলী মন্ডলের ছেলে। একসময় দিনমজুরের কাজ করে পাঁচ সদস্যের পরিবারের ভার বহন করতেন।

সংসারে স্বচ্ছলতা ফেরাতে ১৪ মাস আগে ধারদেনা করে সৌদি আরবে গিয়েছিলেন। ভাগ্যের পরিহাসে মাত্র এক বছর পরই তার হার্টে ব্লক ধরা পড়ে, অসুস্থ হয়ে পড়েন। পরিবারের লোকজন আবারও ধারদেনা করে তাকে দেশে ফিরিয়ে আনেন। কিন্তু অর্থের অভাবে চিকিৎসা ও ওষুধ কিনতে পারছে না তার পরিবার। এমন দুর্দশায় চিকিৎসার জন্য সরকার ও সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তার পরিবার।

স্ত্রী রুমি বেগম বলেন, অসুস্থ স্বামীকে চিকিৎসা করানোর জন্য ধারদেনা করে গত ১ অক্টোবর দেশে ফিরিয়ে এনেছি। এরপর বগুড়া ও ঢাকায় চিকিৎসা করাতে গিয়ে যা কিছু ছিল সব শেষ হয়ে গেছে। এখন টাকার অভাবে চিকিৎসা চালাতে পারছি না। এমনকি নতুন হুইল চেয়ারের টাকাও নেই, পুরাতন হুইল চেয়ার মেরামত করে চালাচ্ছি। সরকার বা সমাজের বিত্তবানরা সাহায্য করলে তার চিকিৎসা করানো সম্ভব হতো।


এই বিভাগের সব খবর
July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930