• বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম
বগুড়া শেরপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় সাংবাদিক পুত্র মাফির কৃতিত্ব বগুড়ায় যাত্রী পথচারীদের মাঝে ইফতার বিতরণ, ভূয়সী প্রশংসা বগুড়া-৬ তারেক রহমানের ছেড়ে দেয়া আসনে ধানের শীষের প্রার্থী জেলা বিএনপির সভাপতি বাদশা বগুড়ায় বিএনপি ও জামায়াতের তুমুল সংঘর্ষ বগুড়া মুক্তিযুদ্ধের প্রজন্ম দল উদ্যোগে কাহালু নন্দীগ্রামে ধানের শীর্ষের প্রচারণা বগুড়ায় ধানের শীষের নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ বগুড়া সোনাতলায় মুক্তিযুদ্ধের প্রজন্ম দল এর ধানের শীর্ষের উঠান বৈঠক অনুষ্ঠিত বগুড়া পৌরসভার ১১ নং ওয়ার্ডে ধানের শীর্ষের প্রচারণায় আবদুল আজিজ হিরা। বগুড়া মুক্তিযুদ্ধের প্রজন্মদল এর সদস্যরা নন্দীগ্রামে ধানের শীর্ষের নির্বাচনীয় প্রচারণায় বগুড়ায় তারেক রহমানের জনসভাস্থল কানায় কানায় পূর্ণ, তিল ধারণের ঠাঁই নেই

বগুড়ায় নিখোঁজ অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের ভাসমান মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
আপডেট : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

বগুড়ার ধুনট উপজেলায় বাড়ি থেকে নিখোঁজ হওয়ার মাত্র এক ঘণ্টা পর সাইদুর রহমান (৬৫) নামে এক মানসিক ভারসাম্যহীন অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের মরদেহ পুকুরের পানি থেকে উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুর ২টার দিকে নিহত সাইদুর রহমানের স্বজনরা বাড়ির পাশের পুকুর থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করেন। নিহত সাইদুর রহমান উপজেলার কালেরপাড়া ইউনিয়নের উত্তর কান্তনগর গ্রামের বাহার উদ্দিনের ছেলে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মানসিক ভারসাম্যহীন সাইদুর রহমান পরিবারের সঙ্গে নিজ বাড়িতে বসবাস করতেন। মঙ্গলবার দুপুর ১টায় পরিবারের লোকজনের অগোচরে বাড়ি থেকে নিখোঁজ হন তিনি। পরিবারের লোকজন তাকে সম্ভাব্য সব জায়গায় খুঁজেও পায়নি। পরে দুপুর ২টায় বাড়ির পাশে পুকুরের পানিতে তার মরদেহ ভাসতে দেখেন প্রতিবেশীরা। পরে স্বজনরা সাইদুর রহমানের মরদেহ উদ্ধার করে থানায় খবর দেন।

ধুনট থানার এসআই নয়ন কুমার বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় এ ঘটনায় থানায় একটি অমৃত্যুর মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


এই বিভাগের সব খবর
July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930