• বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম
বগুড়া শেরপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় সাংবাদিক পুত্র মাফির কৃতিত্ব বগুড়ায় যাত্রী পথচারীদের মাঝে ইফতার বিতরণ, ভূয়সী প্রশংসা বগুড়া-৬ তারেক রহমানের ছেড়ে দেয়া আসনে ধানের শীষের প্রার্থী জেলা বিএনপির সভাপতি বাদশা বগুড়ায় বিএনপি ও জামায়াতের তুমুল সংঘর্ষ বগুড়া মুক্তিযুদ্ধের প্রজন্ম দল উদ্যোগে কাহালু নন্দীগ্রামে ধানের শীর্ষের প্রচারণা বগুড়ায় ধানের শীষের নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ বগুড়া সোনাতলায় মুক্তিযুদ্ধের প্রজন্ম দল এর ধানের শীর্ষের উঠান বৈঠক অনুষ্ঠিত বগুড়া পৌরসভার ১১ নং ওয়ার্ডে ধানের শীর্ষের প্রচারণায় আবদুল আজিজ হিরা। বগুড়া মুক্তিযুদ্ধের প্রজন্মদল এর সদস্যরা নন্দীগ্রামে ধানের শীর্ষের নির্বাচনীয় প্রচারণায় বগুড়ায় তারেক রহমানের জনসভাস্থল কানায় কানায় পূর্ণ, তিল ধারণের ঠাঁই নেই

তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধহয়ে একযোগে কাজ করতে হবে- হিরা

নিউজ ডেস্ক
আপডেট : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মদল বগুড়া জেলা শাখার সভাপতি আব্দুল আজিজ হিরা বলেছেন, আগামী নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একক সংখ্যা গরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করবে। তাই আমরা সকলে আমাদের দ্বিধা দ্বন্দ্ব ভুলে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করতে হবে। তিনি ২০ অক্টোবর সোমবার মুক্তিযুদ্ধের প্রজন্মদল বগুড়া শহর শাখা আয়োজিত এক সাংগঠনিক সভায় উপরোক্ত কথাগুলো বলেন। শহরের সভাপতি জনি শেখ এর সভাপতিত্বে ও সদরের সদস্য সচিব এবং জেলার প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজাউল সরকার রেজার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহেল কাফী নিপন, সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান, বগুড়া জেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ আবুল কাসেম, সহ-সভাপতি মোঃ মোন্তেজার রহমান রিফুল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক, যুগ্ন সাধারণ সম্পাদক শ্রী নিরেশ চন্দ্র ভৌমিক, যুগ্মসাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ সামিউল হক সুমন, সাংগঠনিক সম্পাদক, মোঃ খায়রুল হাসান কোমল, শিক্ষা বিষয়ক সম্পাদক শ্রী গৌরাঙ্গ মোহন বসাক। এসময়ে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ জিন্নাতুল ইসলাম জিন্নাহ, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ আতিক, সদস্য মোঃ টুলু, সদস্য মোঃ এ আর চৌধুরী রাকু, যুগ্ন আহবায়ক মোঃ আহাদ আলী খোকন বগুড়া সদর উপজেলা ও সাবগ্রাম ইউনিয়নের আহবায়ক, মোঃ এজাজুল কাহালু উপজেলার আহবায়ক, মোঃ জামাল উদ্দিন যুগ্ন আহবায়ক, বগুড়া শহর শাখা,মোঃআমিনুল ইসলাম রানু সদর উপজেলা যুগ্ন আহবায়ক , মোঃ রানা, মোঃ নুর আলম লাহেরি পাড়া ইউনিয়ন,সিরাজুল ইসলাম, মোঃরাসেল,মোঃমামুন,মোঃ রিগ্যান । এছাড়াও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে শহরের বিভিন্ন এলাকায় তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়।


এই বিভাগের সব খবর
June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031