• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম
বগুড়া শেরপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় সাংবাদিক পুত্র মাফির কৃতিত্ব বগুড়ায় যাত্রী পথচারীদের মাঝে ইফতার বিতরণ, ভূয়সী প্রশংসা বগুড়া-৬ তারেক রহমানের ছেড়ে দেয়া আসনে ধানের শীষের প্রার্থী জেলা বিএনপির সভাপতি বাদশা বগুড়ায় বিএনপি ও জামায়াতের তুমুল সংঘর্ষ বগুড়া মুক্তিযুদ্ধের প্রজন্ম দল উদ্যোগে কাহালু নন্দীগ্রামে ধানের শীর্ষের প্রচারণা বগুড়ায় ধানের শীষের নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ বগুড়া সোনাতলায় মুক্তিযুদ্ধের প্রজন্ম দল এর ধানের শীর্ষের উঠান বৈঠক অনুষ্ঠিত বগুড়া পৌরসভার ১১ নং ওয়ার্ডে ধানের শীর্ষের প্রচারণায় আবদুল আজিজ হিরা। বগুড়া মুক্তিযুদ্ধের প্রজন্মদল এর সদস্যরা নন্দীগ্রামে ধানের শীর্ষের নির্বাচনীয় প্রচারণায় বগুড়ায় তারেক রহমানের জনসভাস্থল কানায় কানায় পূর্ণ, তিল ধারণের ঠাঁই নেই

মা-বাবার কবরের পাশেই চিরশায়িত কবি মাকিদ হায়দার

নিউজ ডেস্ক
আপডেট : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪

পাবনা: পাবনায় মা-বাবার কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত বরেণ্য কবি মাকিদ হায়দার।

বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে জেলা সদরের আরিফপুরের কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।সকাল ৮টায় কবরস্থান সংলগ্ন মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

বুধবার (১০ জুলাই) সকালে ঢাকার উত্তরার বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মাকিদ হায়দার। তার বয়স হয়েছিল ৭৭ বছর।

তিনি উচ্চ ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত কিছু জটিলতায় ভুগছিলেন। কিছুদিন আগেও তিনি হাসপাতালে চিকিৎসা নেন। পরে খানিকটা সুস্থ হলে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়।

মাকিদ হায়দার স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।  

মাকিদ হায়দারের প্রতি শ্রদ্ধা জানাতে প্রথমে তার মরদেহ বাংলা একাডেমিতে নেওয়া হয়। পরে তার নিজ জেলা পাবনায় নিয়ে আসা হয়।  

১৯৪৭ সালে পাবনার দোহারপাড়া গ্রামে জন্ম মাকিদ হায়দারের। বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ এ কবির রচনার মধ্যে রয়েছে ‘রোদে ভিজে বাড়ি ফেরা’, ‘আপন আঁধারে একদিন’, ‘রবীন্দ্রনাথ: নদীগুলা’, ‘বাংলাদেশের প্রেমের কবিতা’, ‘যে আমাকে দুঃখ দিলো সে যেনো আজ সুখে থাকে’, ‘কফিনের লোকটা’, ‘ও প্রার্থ ও প্রতিম’, ‘প্রিয় রোকানালী’ ও ‘মমুর সাথে সারা দুপুর’।

২০১৯ সালে কবিতায় বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান মাকিদ হায়দার। এ ছাড়া তিনি পেয়েছেন দেশের উল্লেখযোগ্য অনেক সাহিত্য পুরস্কার।  

তার পরিবারের অন্য সদস্যরাও বাংলা ভাষা সাহিত্যে রেখেছেন বিশেষ অবদান। মাকিদ হায়দারের ভাই রশীদ হায়দার, জিয়া হায়দার, দাউদ হায়দার, জাহিদ হায়দার, আবিদ হায়দার ও আরিফ হায়দার।


এই বিভাগের সব খবর
July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930