• বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম
বগুড়া শেরপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় সাংবাদিক পুত্র মাফির কৃতিত্ব বগুড়ায় যাত্রী পথচারীদের মাঝে ইফতার বিতরণ, ভূয়সী প্রশংসা বগুড়া-৬ তারেক রহমানের ছেড়ে দেয়া আসনে ধানের শীষের প্রার্থী জেলা বিএনপির সভাপতি বাদশা বগুড়ায় বিএনপি ও জামায়াতের তুমুল সংঘর্ষ বগুড়া মুক্তিযুদ্ধের প্রজন্ম দল উদ্যোগে কাহালু নন্দীগ্রামে ধানের শীর্ষের প্রচারণা বগুড়ায় ধানের শীষের নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ বগুড়া সোনাতলায় মুক্তিযুদ্ধের প্রজন্ম দল এর ধানের শীর্ষের উঠান বৈঠক অনুষ্ঠিত বগুড়া পৌরসভার ১১ নং ওয়ার্ডে ধানের শীর্ষের প্রচারণায় আবদুল আজিজ হিরা। বগুড়া মুক্তিযুদ্ধের প্রজন্মদল এর সদস্যরা নন্দীগ্রামে ধানের শীর্ষের নির্বাচনীয় প্রচারণায় বগুড়ায় তারেক রহমানের জনসভাস্থল কানায় কানায় পূর্ণ, তিল ধারণের ঠাঁই নেই

নিষিদ্ধ আ’লীগের অবৈধ লকডাউনের প্রতিবাদে বগুড়ায় প্রজন্মদলের প্রতিবাদ মিছিল

নিউজ ডেস্ক
আপডেট : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

ফ্যাসিস্ট ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের ডাকা অবৈধ লকডাউন কর্মসুচি প্রতিরোধের লক্ষ্যে বগুড়ায় জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মদল বগুড়া সদর ও শহর শাখার উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল শহর প্রদক্ষিন করে। বগুড়া জেলা বিএনপি’র সর্বশেষ সম্মেলনে সাংগঠনিক পদে প্রতিদ্বন্দীতাকারী ও জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মদল বগুড়া জেলা শাখার সভাপতি আব্দুল আজিজ হিরার নির্দেশক্রমে এই কর্মসুচি পালন করে নেতৃবৃন্দরা। বৃহস্পতিবার দুপুরে সংগঠনের বগুড়া জেলা শাখার ক্রীড়াবিষয়ক সম্পাদক ও সদর উপজেলার আহবায়ক শেখ মোঃ রাসেল এবং জেলার প্রচার ও প্রকাশনা সম্পাদক ও সদরের সদস্য সচিব রেজাউল সরকার রেজার নেতৃত্বে বগুড়া রেল স্টেশনের প্রজন্ম চত্বর থেকে সাতমাথা পদক্ষিন হয়ে মিছিল শেষ হয় প্রজন্ম দলের অস্থায়ী কার্যালয়। এক সংক্ষিপ্ত বক্তব্য দেন জেলার প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সদর উপজেলা শাখার সদস্য সচিব মো রেজাউল সরকার রেজা। প্রতিবাদ মিছিলে আরও উপস্থিত ছিলো, শিক্ষা বিষয়ক সম্পাদক গৌরাঙ্গ বসাক, সদরের যুগ্ম আহবায়ক আহাদ আলী খোকন, আমিরুল ইসলাম রানু, এ আর চৌধুরী রাখু, আতিকুর রহমান নয়ন, শহরের আহবায়ক জনি শেখ, সদস্য সচিব আব্দুর হাকিম, মিজানুর রহমান বাবু সওদাগর, রানা, রাজু, জামাল উদ্দিন এবং রাসেল রহমান প্রমুখ।


এই বিভাগের সব খবর
June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031