• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম
বগুড়া শেরপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় সাংবাদিক পুত্র মাফির কৃতিত্ব বগুড়ায় যাত্রী পথচারীদের মাঝে ইফতার বিতরণ, ভূয়সী প্রশংসা বগুড়া-৬ তারেক রহমানের ছেড়ে দেয়া আসনে ধানের শীষের প্রার্থী জেলা বিএনপির সভাপতি বাদশা বগুড়ায় বিএনপি ও জামায়াতের তুমুল সংঘর্ষ বগুড়া মুক্তিযুদ্ধের প্রজন্ম দল উদ্যোগে কাহালু নন্দীগ্রামে ধানের শীর্ষের প্রচারণা বগুড়ায় ধানের শীষের নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ বগুড়া সোনাতলায় মুক্তিযুদ্ধের প্রজন্ম দল এর ধানের শীর্ষের উঠান বৈঠক অনুষ্ঠিত বগুড়া পৌরসভার ১১ নং ওয়ার্ডে ধানের শীর্ষের প্রচারণায় আবদুল আজিজ হিরা। বগুড়া মুক্তিযুদ্ধের প্রজন্মদল এর সদস্যরা নন্দীগ্রামে ধানের শীর্ষের নির্বাচনীয় প্রচারণায় বগুড়ায় তারেক রহমানের জনসভাস্থল কানায় কানায় পূর্ণ, তিল ধারণের ঠাঁই নেই

ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৭

নিউজ ডেস্ক
আপডেট : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে এবং সারা দেশে ২১৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।   

বৃহস্পতিবার (২২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৪ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৫ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৪৩ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৯ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৫ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) পাঁচ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) এক জন রয়েছেন।           

২৪ ঘণ্টায় সারা দেশে মোট ২২৮ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন, চলতি বছরে মোট নয় হাজার ৪৫৫ জন ছাড়পত্র পেয়েছেন।      

চলতি বছরের ২২ আগস্ট পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১০ হাজার ৫৭৮ জন। এর মধ্যে ৬১ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৩৮ দশমিক ৭ শতাংশ নারী রয়েছেন।          

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে, চলতি বছরের এ যাবত ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৭৭ জন।   

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।


এই বিভাগের সব খবর
July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930