• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম
বগুড়া শেরপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় সাংবাদিক পুত্র মাফির কৃতিত্ব বগুড়ায় যাত্রী পথচারীদের মাঝে ইফতার বিতরণ, ভূয়সী প্রশংসা বগুড়া-৬ তারেক রহমানের ছেড়ে দেয়া আসনে ধানের শীষের প্রার্থী জেলা বিএনপির সভাপতি বাদশা বগুড়ায় বিএনপি ও জামায়াতের তুমুল সংঘর্ষ বগুড়া মুক্তিযুদ্ধের প্রজন্ম দল উদ্যোগে কাহালু নন্দীগ্রামে ধানের শীর্ষের প্রচারণা বগুড়ায় ধানের শীষের নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ বগুড়া সোনাতলায় মুক্তিযুদ্ধের প্রজন্ম দল এর ধানের শীর্ষের উঠান বৈঠক অনুষ্ঠিত বগুড়া পৌরসভার ১১ নং ওয়ার্ডে ধানের শীর্ষের প্রচারণায় আবদুল আজিজ হিরা। বগুড়া মুক্তিযুদ্ধের প্রজন্মদল এর সদস্যরা নন্দীগ্রামে ধানের শীর্ষের নির্বাচনীয় প্রচারণায় বগুড়ায় তারেক রহমানের জনসভাস্থল কানায় কানায় পূর্ণ, তিল ধারণের ঠাঁই নেই

আওয়ামী লীগের অধীনে নির্বাচনে যাব না : গয়েশ্বর

নিউজ ডেস্ক
আপডেট : শুক্রবার, ১৩ মে, ২০২২

দেশে ভোটাধিকার ও গণতন্ত্র ফিরিয়ে দেয়ার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, নির্বাচনের জন্য বাধা হলো আওয়ামী লীগ সরকার। আমরা তাদের অধীনে নির্বাচনে যাবো না। তবে যেনতেনভাবে আরেকটি নির্বাচন করতেও দেয়া হবে না। জনতার শক্তির কাছে কোনো শক্তি টিকতে পারবে না। আসুন, তারেক রহমানের নেতৃত্বে রাজপথে নামার প্রস্তুতি নিন। আমরা জনগণকে বিশ্বাসযোগ্য আন্দোলন উপহার দিতে পারবো।

একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়ে তিনি বলেন, সময় থাকতে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা নিন। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিন। তাহলে বাংলাদেশের জনগণ শ্রীলংকার জনগণের মতো হবে না।

শুক্রবার (১৩ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলার মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) উদ্যোগে ‘গ্রহণযোগ্য নির্বাচন : সংকটের একমাত্র সমাধান’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করা হয়।


এই বিভাগের সব খবর
July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930