• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম
বগুড়া শেরপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় সাংবাদিক পুত্র মাফির কৃতিত্ব বগুড়ায় যাত্রী পথচারীদের মাঝে ইফতার বিতরণ, ভূয়সী প্রশংসা বগুড়া-৬ তারেক রহমানের ছেড়ে দেয়া আসনে ধানের শীষের প্রার্থী জেলা বিএনপির সভাপতি বাদশা বগুড়ায় বিএনপি ও জামায়াতের তুমুল সংঘর্ষ বগুড়া মুক্তিযুদ্ধের প্রজন্ম দল উদ্যোগে কাহালু নন্দীগ্রামে ধানের শীর্ষের প্রচারণা বগুড়ায় ধানের শীষের নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ বগুড়া সোনাতলায় মুক্তিযুদ্ধের প্রজন্ম দল এর ধানের শীর্ষের উঠান বৈঠক অনুষ্ঠিত বগুড়া পৌরসভার ১১ নং ওয়ার্ডে ধানের শীর্ষের প্রচারণায় আবদুল আজিজ হিরা। বগুড়া মুক্তিযুদ্ধের প্রজন্মদল এর সদস্যরা নন্দীগ্রামে ধানের শীর্ষের নির্বাচনীয় প্রচারণায় বগুড়ায় তারেক রহমানের জনসভাস্থল কানায় কানায় পূর্ণ, তিল ধারণের ঠাঁই নেই

অপরাধীকে ধরে প্রত্যাহার হলেন বগুড়া ডিবির ওসিসহ ৩ জন

নিউজ ডেস্ক
আপডেট : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

নিউজ ডেক্স: বগুড়া জেলা গোয়েন্দা বিভাগের অফিসার ইনচার্জসহ তিন কর্মকর্তাকে ক্লোজড করা হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। এতে সই করেছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান।
ক্লোজড হওয়া কর্মকর্তারা হলেন- বগুড়া ডিবির ইনচার্জ ইকবাল বাহার, ডিবির ইন্সপেক্টর রাকিব হোসেন এবং এসআই মোহাম্মদ ফজলুল হক।
অফিস আদেশে বলা হয়েছে, প্রশাসনিক কারণে আরআরএফ রাজশাহীতে সংযুক্ত (ক্লোজড) করা হলো। এছাড়াও তাদের মঙ্গলবারই আরআরএফ রাজশাহীতে যোগদানের উদ্দেশ্যে ছাড়পত্র প্রদান করার জন্য বলা হলো বলেও অফিস আদেশে উল্লেখ করা হয়।
বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আসাদুজ্জামান বলেন, তিন কর্মকর্তার রাজশাহী রেঞ্জে সংযুক্ত হওয়ার আদেশের কপি আমরা হাতে পেয়েছি। আদেশ অনুযায়ী পরবর্তী যে করণীয় সেটা বাস্তবায়ন হবে। তবে কী কারণে হঠাৎ করেই ক্লোজড করা হলো তা জানা যায়নি।


এই বিভাগের সব খবর
July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930