• সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম
বগুড়া শেরপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় সাংবাদিক পুত্র মাফির কৃতিত্ব বগুড়ায় যাত্রী পথচারীদের মাঝে ইফতার বিতরণ, ভূয়সী প্রশংসা বগুড়া-৬ তারেক রহমানের ছেড়ে দেয়া আসনে ধানের শীষের প্রার্থী জেলা বিএনপির সভাপতি বাদশা বগুড়ায় বিএনপি ও জামায়াতের তুমুল সংঘর্ষ বগুড়া মুক্তিযুদ্ধের প্রজন্ম দল উদ্যোগে কাহালু নন্দীগ্রামে ধানের শীর্ষের প্রচারণা বগুড়ায় ধানের শীষের নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ বগুড়া সোনাতলায় মুক্তিযুদ্ধের প্রজন্ম দল এর ধানের শীর্ষের উঠান বৈঠক অনুষ্ঠিত বগুড়া পৌরসভার ১১ নং ওয়ার্ডে ধানের শীর্ষের প্রচারণায় আবদুল আজিজ হিরা। বগুড়া মুক্তিযুদ্ধের প্রজন্মদল এর সদস্যরা নন্দীগ্রামে ধানের শীর্ষের নির্বাচনীয় প্রচারণায় বগুড়ায় তারেক রহমানের জনসভাস্থল কানায় কানায় পূর্ণ, তিল ধারণের ঠাঁই নেই

বগুড়া-৬ তারেক রহমানের ছেড়ে দেয়া আসনে ধানের শীষের প্রার্থী জেলা বিএনপির সভাপতি বাদশা

নিউজ ডেস্ক
আপডেট : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের উপ-নির্বাচনে বগুড়া-৬ আসনে ধানের শীষের চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার নাম। দলীয় সূত্রে জানা যায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ছেড়ে দেওয়া এ আসনে দীর্ঘ আলোচনা ও তৃণমূলের মতামতের ভিত্তিতে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে।

দলীয় নেতাকর্মীরা মনে করছেন, সংগঠনের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও তৃণমূল পর্যায়ে শক্ত অবস্থানের কারণে রেজাউল করিম বাদশা এ আসনে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে সক্ষম হবেন। ইতোমধ্যে তার মনোনয়ন ঘোষণার পর বগুড়া জেলা ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

স্থানীয় বিএনপি নেতারা জানান, রেজাউল করিম বাদশা দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতিতে সক্রিয় এবং সাংগঠনিক দক্ষতার জন্য তিনি তৃণমূলের কাছে গ্রহণযোগ্য নেতা হিসেবে পরিচিত। আসন্ন উপ-নির্বাচনে তাকে বিজয়ী করতে মাঠে সক্রিয়ভাবে কাজ করার প্রস্তুতি নিচ্ছেন নেতাকর্মীরা।

এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বগুড়া-৬ আসনটি ঐতিহ্যগতভাবে বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। ফলে প্রার্থী ঘোষণার পর নির্বাচনী মাঠে নতুন করে রাজনৈতিক হিসাব-নিকাশ শুরু হয়েছে।

উপ-নির্বাচনের তফসিল ঘোষণা হলে আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণা শুরু হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


এই বিভাগের সব খবর
March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728